সর্বশেষ খবরঃ

নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার

নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার
নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: নড়াইল সদর উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই করা আসামি বিল্লাল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

শুক্রবার ( ৬ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৩টার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ সাজেদুল ইসলাম এ বিষয়টি জানিয়েছেন।গ্রেফতার বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা এলাকার কুনিয়া তারগাছা এলাকা থেকে আসামি বিল্লাল শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নড়াইলে নিয়ে আসা হয়।

উল্লেখ্য,গত মাসের ( ২৩ নভেম্বর ) শনিবার বিকেলে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিল।এ সময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ।

আসামিকে থানায় নেওয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল, ভাইয়ের ছেলে শাকিলসহ আরও অনেকে।

এ সময় আসামি বিল্লালের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান।

পুলিশের তথ্য অনুযায়ী,আসামি বিল্লাল শেখকে ২০১৮ সালের একটি এনআই অ্যাক্ট ( অর্থ জারি ) মামলায় দু’মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। এছাড়া তার নামে একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন