সর্বশেষ খবরঃ

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিলেন খাগড়াছড়ি রিজিয়ন

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিলেন খাগড়াছড়ি রিজিয়ন
দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিলেন খাগড়াছড়ি রিজিয়ন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল খাগড়াছড়ি রিজিয়ন। পূজা উদযাপনকে আরও আনন্দমুখর ও তাৎপর্যমণ্ডিত করে তুলতে রিজিয়নের পক্ষ থেকে আওতাধীন ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

সোমবার ( ২২ সেপ্টেম্বর ) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন।

এসময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন,“ধর্ম যার যার হলেও উৎসব সবার।দুর্গাপূজাকে কেন্দ্র করে এই উদ্যোগ পাহাড়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রিজিয়নের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের সহায়তা উৎসব উদযাপনে নতুন মাত্রা যোগ করে।

সৌহার্দ্য,সম্প্রীতি আর আনন্দঘন পরিবেশে খাগড়াছড়ি জেলায় শারদীয় দুর্গাপূজার আমেজ এখন তুঙ্গে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন