সর্বশেষ খবরঃ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়াল গ্রেপ্তার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়াল গ্রেপ্তার
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়াল গ্রেপ্তার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কেজরির বাড়িতে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি )। ওই সময় বাজেয়াপ্ত করা হয় তার ফোন। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার পর কেজরিওয়ালের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আপ কর্মী ও সমর্থকেরা। গোটা রাজধানীতে প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেজরির বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়।

শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করানো হবে আপ প্রধানকে। দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী জানিয়েছেন, কেজরিওয়ালই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম,যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করেছিল ইডি। তবে গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান