সর্বশেষ খবরঃ

দিনাজপুরে হত্যা মামলার পলাতক আসামী ও কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার

দিনাজপুরে হত্যা মামলার পলাতক আসামী ও কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার
দিনাজপুরে হত্যা মামলার পলাতক আসামী ও কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে চাঞ্চল্যকর সড়ক পরিবহনে ৫ ব্যক্তিকে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ আজিজার রহমানকে ( ৩৮ )গ্রেফতার করেছে কোতোয়ালি পলিশ।দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার মৃত ফজির উদ্দিনের ছেলে।

শুক্রবার (২২মার্চ )বিকাল ৩টা ৩০মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন।

তিনি বলেন গত ৬ফেব্রুয়ারি দিনাজপুর চিরিরবন্দর থনার রানীবন্দরে বিআরটিসি বাস চাপায় চারজন জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয় ।ঐ সময় বেপরোয়া গাড়ি চালিয়ে পাঁচ ব্যক্তিকে হত্যা করে পালিয়ে যাওয়া চালক মোঃ আজিজার রহমানের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় সড়ক পরিবহন আইনে হত্যা মামলা রুজু হয়।

এরই ধারাবাহিকতায় গত ৬ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ২০মনিটে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি ঈমাম প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ হাসিবুল ইসলাম রাকিবের পথ রোধ করে মোঃ আজিজার রহমান একজন নারী ছিনতাইকারীসহ চারজন দুইটি মোটর সাইকেল নিয়ে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় ।

এই ঘটনায় ছিনতাইয়ের শিকার মোঃ হাসিবুল ইসলাম রাকিবের বাবা মোঃ আক্কাস আলী কোতোয়ালি থানায় একটি লিখিত এজাহার দাখিল করলে মামলা রুজু হয় ।

মামলার পরপরেই পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শেখ জিন্নাহ আল মামুনের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী এসঅ্যাই ইন্দ্রমোহন রায়সহ সংগীয় ফোর্স গত ২১মার্চ রাতে দিনাজপুর শহরের নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে সড়ক পরিবহনে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ আজিজার রহমানকে আটক করে।

এছাড়াও ধৃত আজিজার রহমানের বিরুদ্ধে নাশকতা,বিস্ফোরক,হত্যা,অপহরন ও চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে ।

আরো খবর

যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার