
চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলাপ্রতিনিধি::দিনাজপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত এবং পৌর বিএনপির ৩নং ওয়ার্ড এর অন্তর্গত মহল্লা নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপি ,দিনাজপুর এর আয়োজনে ২৯ নভেম্বর শনিবার বিকাল ৪টায় শহরের খালপাড়া রোটারি ক্লাবে পৌর বিএনপি ৩নং ওয়ার্ড এর অন্তর্গত নিমতলা,ঠনঠনিয়া পাড়া ,খালপাড়া মহল্লা নির্বাচন পরিচালনা কমিটি গঠন,নতুন সদস্য সংগ্রহ ,নবায়ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি দিনাজপুর এর সভাপতি জিয়াউর রহমান জিয়া,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল ।
অনুষ্ঠানটি হিন্দু ,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহবায়ক উত্তম কুমার রায় এর সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সালাম এর সঞ্চালনায় অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি ( ভারপ্রাপ্ত ) মোঃ মঞ্জুরুল আলম জেমস ,সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু,সদস্য মোঃ শাহজালাল রোজ,উপদেষ্টা মোঃ মঞ্জুরুল আলম,মোঃ শওকোতুল্লাহ মজিদ বাদশা, যুবদল দিনাজপুর জেলা শাখার সাবেক আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব লাল বাবু প্রসাদ কানু প্রমুখ ।
পৌর বিএনপির ৩নং ওয়ার্ড মহল্লা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মমিনুল হোসেন মোমিন এবং সদস্য সচিব হিসেবে মোঃ নূর ইসলাম সহ ১০১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়।