সর্বশেষ খবরঃ

দিনাজপুরে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিনাজপুরে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
দিনাজপুরে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি:: দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ।

বৃহস্পতিবার ( ১২ডিসেম্বর )বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জেলা কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ১নং সদস্য মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

জেলা কৃষক দলের আহবায়ক (৭ নং উথরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান) মোহাম্মদ নুরুজ্জামান সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সদস্য মোঃ শাহিন খান।

জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মজিবর রহমান মজিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পাভেল, যুগ্ন আহবায়ক মোঃ নুর আলম, মোঃ মমতাজুল আলম স্বপন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ হামিদুল ইসলাম, মোঃ লাইজুর রহমান রহমান লিপু, মোঃ আখতারুজ্জামান সবুজ-

জেলা কৃষক দলের সাবেক সভাপতি আফতাব উদ্দিন আহমেদ মণ্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ কৃষক দলের জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় ও জেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন