সর্বশেষ খবরঃ

তালেবানের সঙ্গে আলোচনা প্রাণবন্তঃওয়াশিংটন

তালেবানের সঙ্গে আলোচনা প্রাণবন্তঃওয়াশিংটন
তালেবানের সঙ্গে আলোচনা প্রাণবন্তঃওয়াশিংটন

গত আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এই প্রথম তাদের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তালেবান ও মার্কিন সিনিয়র কর্মকর্তাদের মধ্যকার এই বৈঠককে প্রাণবন্ত এবং পেশাদার বলে আখ্যায়িত করেছে ওয়াশিংটন।

বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ( ১০ অক্টোবর ) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তালেবানদের তাদের কথায় নয়, বরং কাজ দ্বারা বিচার করা হবে।

উভয় পক্ষ যুক্তরাষ্ট্র থেকে সরাসরি আফগান জনগণের জন্য শক্তিশালী মানবিক সহায়তার বিধান নিয়েও আলোচনা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল- নিরাপত্তা, সন্ত্রাসবাদ উদ্বেগ এবং আফগানিস্তানে এখনো রয়ে যাওয়া মার্কিন নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন। এছাড়া অন্যান্য বিদেশি নাগরিক ও আফগান, যারা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে।

পাশাপাশি আফগান সমাজের সকল ক্ষেত্রে নারী ও মেয়েদের অর্থপূর্ণ অংশগ্রহণসহ মানবাধিকার ইস্যু নিয়েও আলোচনা করেছেন মার্কিন প্রতিনিধিরা।

খবর সূত্র- রয়টার্স।

আরো খবর

বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন