সর্বশেষ খবরঃ

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু
ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার :: ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি ) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার ( ১০ মে ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা দুপুর ১২টায় শেষ হবে। এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৯ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে ২৩ হাজার ৭৮৯টি। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন দুজন ভর্তিচ্ছু।

পরীক্ষার নির্ধারিত সময় থাকবে এক ঘণ্টা। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। অর্থাৎ,৪০ এর কম নম্বর পেলে তাকে ভর্তির জন্য যোগ্য বিবেচনা করা হবে না। এ পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম। এবার ৯ হাজার ৯৭৯টির বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৮৯ জন ভর্তিচ্ছু।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান