সর্বশেষ খবরঃ

বেনাপোল বন্দরে চাঁদা নেওয়ায় ৬৫ আনসার সদস্য প্রত্যাহার

বেনাপোল বন্দরে চাঁদা নেওয়ায় ৬৫ আনসার সদস্য প্রত্যাহার
বেনাপোল বন্দরে চাঁদা নেওয়ায় ৬৫ আনসার সদস্য প্রত্যাহার

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনকারী ৬৫ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার( ২৯ জুলাই )সন্ধ্যায় আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে ৬৫জন আনসার সদস্যকে শাস্তিমূলক অন্যত্র বদলি করা হয়েছে।

বেনাপোল বন্দরে সদ্য যোগদানকারী আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অন্যত্র বদলি করা হয়। আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। প্রথম ধাপে ৬৫ জন বদলি হলেও পরবর্তীতে অন্যান্যদেরও বদলি করা হবে।

কয়েকদিন আগে বন্দরে প্রবেশের বিভিন্ন গেট থেকে বকশিসের নামে ট্রাক প্রতি ২০ থেকে ৪০ টাকা আদায় ও বন্দরের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলে নড়েচড়ে বসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাক থেকে আনসার কর্তৃক চাঁদা নেওয়ার সত্যতা পাওয়ার পর প্রথম ধাপে ৬৫ আনসার সদস্যকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরে আগত ভারতীয় ও বাংলাদেশী ট্রাক চালকদের দীর্ঘদিনের অভিযোগ ছিলো যে বন্দরে দায়িত্বরত আনসার সদস্যরা জোরপূর্বক বকশিসের নামে টাকা নেই। অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়।

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন