সর্বশেষ খবরঃ

তারুণ্যের উৎসব ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন কমলছড়ি উচ্চ বিদ্যালয়

তারুণ্যের উৎসব ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন কমলছড়ি উচ্চ বিদ্যালয়
তারুণ্যের উৎসব ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন কমলছড়ি উচ্চ বিদ্যালয়

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫–এর অংশ হিসেবে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার সকালে সদর উপজেলার ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নেয় ছয়টি হাই স্কুলের ১৫ জন করে মোট ৯০ জন খেলোয়াড়।

অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়, পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়, ইটছড়ি উচ্চ বিদ্যালয়, এপিবিএন উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু পরিবার ও কমলছড়ি উচ্চ বিদ্যালয়।

এদিন প্রতিটি ম্যাচের সময়সীমা ছিল ২০ মিনিট। টানটান উত্তেজনায় ভরা খেলার মধ্য দিয়ে অপরাজিত থেকে ফাইনালে ওঠে কমলছড়ি উচ্চ বিদ্যালয় ও ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে ঠাকুরছড়িকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কমলছড়ি উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাহাবুব আলম। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন মৃধা,জেলা ফুটবল কোচ তুহিন কুমার দেসহ আরও অনেকে।

জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ বলেন-“এই টুর্নামেন্ট থেকে প্রতিটি দল থেকে সেরা ৫ জনসহ মোট ৩০ জন খেলোয়াড়কে মৌলিক প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। ইতোমধ্যে ৬ জন শ্রেষ্ঠ খেলোয়াড় বাছাই করা হয়েছে, যারা পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলবে, এমনকি জাতীয় দলে সুযোগও পেতে পারে।”

দিনব্যাপী প্রতিযোগিতা উপভোগ করতে মাঠে ছিল উপচেপড়া দর্শক। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন