সর্বশেষ খবরঃ

ঢাবির ভর্তি পরীক্ষা রাবিতে হওয়ায় স্বস্তিতে শিক্ষার্থীরা

ঢাবির ভর্তি পরীক্ষা রাবিতে হওয়ায় স্বস্তিতে শিক্ষার্থীরা
ঢাবির ভর্তি পরীক্ষা রাবিতে হওয়ায় স্বস্তিতে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার :: প্রথমবারের মতো এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে। অঞ্চলভিত্তিক এই ভর্তি পরীক্ষা ব্যবস্থায় আজ বেলা ১১টায় শুরু হয় ক ইউনিটের পরীক্ষা।

প্রথম দিন এই ইউনিটে অংশ নিচ্ছেন ১৪ হাজার ৩৪৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবার অঞ্চলভিত্তিক পরীক্ষা হওয়াতে ভোগান্তি অনেক কমেছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

নওগাঁর মান্দার তোসলেম উদ্দিনের বড় ছেলে বছর দুয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি ) ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। সেবার তিনি ছেলেকে নিয়ে ঢাকায় গিয়েছিলেন। যাতায়াত, থাকা-খাওয়ার কষ্ট আর যানজটের ভোগান্তির মধ্যেই দুই রাত থেকেছিলেন। এবার সেই একই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তাঁর মেয়ে অংশ নিচ্ছেন। তবে এবার ঢাকায় নয়, ঢাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র বসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

আজ শুক্রবার সকাল ১০টায় মেয়েকে নিয়ে অটোরিকশায় করে বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকে নামেন তোসলেম উদ্দিন। তিনি বলেন, এবার নিজ বিভাগীয় শহরের মধ্যেই ঢাবির ভর্তি পরীক্ষা হচ্ছে। ভোগান্তি বা কষ্ট নেই বলা যায়। শুধু রাজশাহী শহরে আসার পর ১০ মিনিটের মতো জ্যামে পড়তে হয়েছে। এটা তেমন কোনো অসুবিধা না।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে লিজা আক্তার এসেছেন রাজশাহীর পুঠিয়া থেকে। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনে প্রবেশের সময় তাঁর হাতে জীবাণুনাশক দিয়ে দেওয়া হয়। এর আগে তাঁর শরীরের তাপমাত্রাও পরীক্ষা করেন সেখানকার দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে অপেক্ষারত আরও কয়েকজন অভিভাবক ঢাবির অঞ্চলভিত্তিক ভর্তি পরীক্ষায় স্বস্তি প্রকাশ করেন। এ সময় তাঁরা বুয়েটসহ অন্য বিশ্ববিদ্যায়গুলোকে অঞ্চলভিত্তিক পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, করোনার কারণে ঢাবি কর্তৃপক্ষ প্রতিটি বিভাগে পরীক্ষার আয়োজন করেছে। এখানেও খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। স্বচ্ছতার সঙ্গে যে পরীক্ষা নেওয়া যায়, তাঁরা সেটি এবারও প্রমাণ করবেন।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন