সর্বশেষ খবরঃ

ছয় সিনেমা নির্মানের ঘোষণা দিলেন মাহফুজুর রহমান

ছয় সিনেমা নির্মানের ঘোষণা দিলেন মাহফুজুর রহমান
ডাঃ মাহফুজুর রহমান

‘চলচ্চিত্রের সম্ভাব্য সুদিনে আসুন মিলনের বন্ধনে এক হই’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পরিচালকদের উৎসাহ দিতে প্রথমবার পুরস্কারের আয়োজন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

শনিবার ( ১২ আগস্ট ) দুপুরে এফডিসির ৮ নম্বর ফ্লোরে ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’ চুক্তি স্বাক্ষর ও মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা দেয়া হয়।

এ অনুষ্ঠানে ড্যাশিং হিরো সোহেল রানা পুরস্কারে পাশাপাশি এটিএন বাংলার চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমানকে সিনেমা প্রযোজনার অনুরোধ করেন।সোহেল রানার এমন অনুরোধের পরই ছয় সিনেমার ঘোষণা করেন ডঃ মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন ২৪ ঘণ্টা এফডিসিতে লোক সমাগম হতো। সব সময় শিল্পীদের পদচারণায় মুখর ছিল এই প্রাঙ্গন। কিন্তু এখন এখানে ভুতুরে একটা পরিবেশ! কাজ না থাকায় কত লোক যে বেকার হয়ে গেছে তার হিসেব নেই। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। চলচ্চিত্রের অবস্থা আমরা আগের মতো ফিরিয়ে আনতে চাই। এ জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী ঈদুল ফিতরের আগে আমি ৬টি সিনেমা নির্মাণ করতে চাই।

মাহফুজুর রহমান বলেন, ‘এর আগে আমি যতগুলো সিনেমা বানিয়েছি বেশিরভাগ সুপারহিট হয়েছে। ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘ভালোবাসি তোমাকে’, ‘সাবধান’ তার মধ্যে অন্যতম। এরপর সিনেমায় ধস নামা শুরু হয়। ভালো সিনেমা হওয়ার পরও দেখা যায় সিনেমা হলে লোক হয় না। তবে গত ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তাতে বোঝা যাচ্ছে চলচ্চিত্রের অবস্থা আবার ফিরবে।

বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকে সেরা সিনেমাগুলো বাছাই করে ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার সঙ্গে যৌথ আয়োজনে এ পুরস্কার প্রদান করা হবে।

চিত্রনায়ক সাইমন সাদিক ও ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন কবির টুটুল,পরিচালক শাহর আলম কিরন, মমতাজুর রহমান আকবর, জাকির হোসেন রাজু, অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস, রোজিনা, নিরবসহ আরও অনেকে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন