সর্বশেষ খবরঃ

চুয়াডাঙ্গায় প্রতিবেশীর শিশু কন্যাকে ধর্ষণঃধর্ষক আটক

চুয়াডাঙ্গায় প্রতিবেশীর শিশু কন্যাকে ধর্ষণঃধর্ষক আটক
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: জেলার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় সোমবার রাতে ধর্ষক বারিকুল ইসলাম ( ২৪ ) নামের যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ( ১৯ অক্টোবর ) দুপুরে শিশু কন্যার পিতা হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার ( ১১ অক্টোবর ) সকালে দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের বারিকুল ইসলাম তার ঘরে টেলিভিশন দেখছিলো। এসময় সে পাশের বাড়ির ৭ বছরের শিশুকে মোবাইল ফোনে গেম খেলার নাম করে ফুসলিয়ে তার ঘরের ভিতরে নিয়ে আসে।

পরে মোবাইলটি ওই শিশুর হাতে দিয়ে তাকে ধর্ষণ করে। এরপর তার শারীরিকভাবে অসুস্থ হলে সোমবার ( ১৮ অক্টোবর ) বিকালে ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই শিবনগর গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক বারিকুল ইসলামকে গ্রেফতার করে দামুহুড়া মডেল থানা পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গত সোমবার ( ১১ অক্টোবর ) বেলা ১১টার দিকে শিশুটিকে বারিকুল ইসলাম মোবাইল ফোন গেম খেলা ও টেলিভিশন দেখিয়ে তাকে ধর্ষণ করে ।

বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ তার ডাক্তারি পরীক্ষা করানো হবে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন