সর্বশেষ খবরঃ

চিকিৎসার জন্য ১৬ দিনের সফরে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

চিকিৎসার জন্য ১৬ দিনের সফরে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি
চিকিৎসার জন্য ১৬ দিনের সফরে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৬ দিনের সফরে জার্মানি ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। জার্মানির একটি হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চোখ পরীক্ষা করানোর কথা রয়েছে।

রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানমসহ সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান শনিবার (২৯ অক্টোবর) ভোররাত ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ডিপ্লোমেটিক কোরের ডীন ও বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করাতেন।আগামী ১৩ নভেম্বর লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

খবর বাসস।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া