সর্বশেষ খবরঃ

ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল
ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

আঃ খালেক মন্ডল :: একতরফা নির্বাচন বর্জনসহ ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বুধবার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের ১নং রেলগেট এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ মার্কসবাদী জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধরন সম্পাদক রেবুতি বর্মন, সদস্য আব্দুল্যাহ সরকার, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, তপন কুমার বর্মন,বাসদের জেলা কমিটির সদস্য সচিব সুকুমার মোদক, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী,মাহবুবুর রহমান খোকা প্রমুখ।

বক্তারা একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল,পাহাড়ে ছাত্রনেতাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী, বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে মামলা হয়রানি বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়া, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো, সর্বজনীন রেশন চালুসহ বিভিন্ন দাবি জানান।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন