সর্বশেষ খবরঃ

গ্রেফতার হলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

গ্রেফতার হলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী
গোলাম দস্তগীর গাজী

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন বলেন, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত বুধবার (২১ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে স্কুলছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় তার খালা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ আসন থেকে নৌকা প্রতীকে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গোলাম দস্তগীর গাজী।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন