সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে স্কুল শিক্ষিকা

গোপালগঞ্জে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে স্কুলশিক্ষিকা
প্রতিকী ছবি (সংগৃহীত)

লিয়াকত হোসেন লিংকন,সিনিয়র রিপোর্টার :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার দিনেদুপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন শিবানী বিশ্বাস নামে এক শিক্ষিকা। তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারী।

শিবানী উপজেলার কেরাইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। বুধবার ( ১৮ মে ) দুপুরে উপজেলা পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষিকা শিবানী বিশ্বাস জানান, বিদ্যালয় থেকে বের হয়ে বাড়ির যাওয়ার উদ্দেশ্যে গাড়ীর জন্য পোস্ট অফিসের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় তার মুঠোফোনে একটি কল এলে তিনি কথা বলতে থাকেন। হঠাৎ একটি ছেলে মোটরসাইকেল চালিয়ে এসে তাঁর পাশে দাঁড়ায়।

কিছুক্ষণ পর ছেলেটি মোটরসাইকেল চালু করে শিক্ষিকা শিবানীর গলায় থাকার স্বর্ণের চেইনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।তিনি আরো জানান, তখন চিৎকার শুরু করলে পরিচিত কয়েকজন লোক মোটরসাইকেলের পিছনে ধাওয়া করলেও ছিনতাইকারীকে ধরতে পারেনি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) তন্ময় মন্ডল বলেন, এ ঘটনায় কেউ থানায় কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখবো।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি