সর্বশেষ খবরঃ

হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে গিয়ে স্বামীর মৃত্যু

যশোরের হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে গিয়ে স্বামীর মৃত্যু
যশোরের হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে গিয়ে স্বামীর মৃত্যু

যশোরের ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ভিরত অন্তঃসত্ত্বা স্ত্রীকে( পিংকি ) দেখতে গিয়ে মৌমাছির কামড়ে জাহিদ হাসান আকাশ(২৫) নামের যুবকের করুন মৃত্যু ঘটেছে। মঙ্গলবার ( ১৪ মার্চ ) ভোরে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে মৌমাছির কামড়ের ঘটনাটি ঘটে।নিহত জাহিদ উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের জাকির হোসেনের ছেলে।

হাসপাতাল চত্তরে কোন মৌমাছির চাক না থাকলেও বাল্বের আলোর টানে মৌমাছি হাসপাতাল কক্ষে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহতের পরিবার সূত্রে যানা যায়, প্রসব জনিত কারনে জাহিদ তার স্ত্রীকে গত ৩দিন পূর্বে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ও নিজেই স্ত্রীর দেখভাল করছিলেন। আজ বুধবার স্ত্রীর সিজারের দিন ছিলো। মঙ্গলবার ভোর রাতে হাসপাতালের ভিতরে প্রবেশ করা মৌমাছির কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত নার্সরা তাকে জরুরি বিভাগে নেন বলে আরো জানান।

স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে স্ত্রী পিংকি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশিদুল আলম জানান, স্ত্রীর ( পিংকির )ভাষ্যমতে মৌমাছির কামড়ে আকাশ গুরুতর অসুস্থ হলে সেবিকারা কর্তব্যরত চিকিৎসককে অবগত করেন। রোগীর অবস্থা শোচনীয় ছিলো। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের অ্যাম্বুলেন্স যোগে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

পথিমধ্যে আকাশের মূত্যু ঘটতে পারে। নিহত আকাশের মৃত্যু ঘটনায় পরিবারের কোন আপত্তি না থাকায় অপমৃত্যু মামলা হয়নি বলে আরো জানান ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ কর্মকর্তা।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন