সর্বশেষ খবরঃ

গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে নৌকার মাঝি হলেন যারা

গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে নৌকার মাঝি হলেন যারা
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে নৌকার মাঝি হলেন যারা

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৫২জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন ৫ জন।

রোববার ( ২৬ নভেম্বর ) বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ঢাকা বঙ্গবন্ধু এভিনিউ-এ থেকে একযোগে সারাদেশের ৩০০ আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষনা করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তাঁর ঘোষনা থেকে প্রাপ্ত তথ্যে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা তারা হলেন ২৯, গাইবান্ধা-১ ( সুন্দরগঞ্জ ) আসনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফরুজা বারী, ৩০, গাইবান্ধা-২ ( গাইবান্ধা সদর ) জাতীয় সংসদের হুইপ বর্তমান সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, ৩১, গাইবান্ধা-৩ ( সাদুল্লাপুর-পলাশবাড়ী ) কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বর্তমান সাংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, ৩২, গাইবান্ধা-৪ ( গোবিন্দগঞ্জ ) সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ৩৩, গাইবান্ধা-৫ ( সাঘাটা-ফুলছড়ি ) কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

এ ঘোষনার খবর ছড়িয়ে পড়লে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী-সমর্থকদের মাঝে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন