সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আঃ খালেক মন্ডল :: জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

রোববার ( ২৮ এপ্রিল ) সকালে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও বৃক্ষরোপন।

শুরুতেই বর্ণাঢ্য র‍্যালীটি জজ আদালত চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীটির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিঞা।

এসময় পুলিশ সুপার মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ফিরোজ কবির, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ সুলতান মাহমুদ, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান, জেলা বারের সভাপতি অ্যাডঃ ফারুক আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক অ্যাডঃ জিএস আলমগীর, সিনিয়র অ্যাডঃ সিদ্দিকুল ইসলাম রিপু, ফেন্ডশীপ সংগঠনের জেলা সমন্বয়কারী মোঃ ইউনুস আলীসহ বিচার বিভাগের বিচারক,গণউন্নয়ন কেন্দ্র’র প্রতিনিধি জয়া প্রসাদ, সাংবাদিক, আইনজীবীসহ বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন এনজিওগুলোর উদ্যোগে আদালত প্রাঙ্গণে ১০টি স্টল বসানো হয়। শেষে অতিথিবৃন্দ জজ আদালত চত্বরে লিগ্যাল এইড মেলার স্টল পরিদর্শন করেন। এছাড়াও গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগেও জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন