সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গাইবান্ধায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
গাইবান্ধায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আঃ খালেক মন্ডল :: বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার ( ২৩ জুন ) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।

দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু-

শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাউন্সিলর কামাল হোসেন, তানজিমুল ইসলাম জামিল, শফিকুল ইসলাম, সাইফুল আলম সাকা, মোশাররফ হোসেন দুলাল, সমীরণ কুমার সরকার, শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সরদার মোঃ শাহীদ হাসান লোটন, মোস্তাক আহমেদ রঞ্জু, শাহ আশরাফ কবীর, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল লতিফ আকন্দ, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন ও শিমুল প্রমুখ।

সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। আলোচনা শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। এছাড়াও জেলার অন্যান্য উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন