সর্বশেষ খবরঃ

গফরগাঁওে হোমিও চিকিৎসককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

গফরগাঁওে হোমিও চিকিৎসককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রকাশ্য দিবালোকে হারুনুর রশিদ হারুন (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে।এ ঘটনায় রুবেল মিয়া (৩৫) নামের যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার ( ১৫ জানুয়ারি ) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে হত্যাকাণ্ডটি ঘটে। হত্যার সময় স্থানীয়দের ধারণ করা ভিডিও চিত্রে খুনিকে চিৎকার করে উল্লাস করতে দেখা গেছে।

এদিকে, ঘটনার পরপরই উত্তেজিত লোকজন রুবেল মিয়ার বাড়িতে আগুন দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাগলা থানা পুলিশ ফাঁকা গুলি নিক্ষেপ করে।

নিহত হারুন অর রশিদ পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খুরশেদ আলমের ছেলে। ঘাতক রুবেল মিয়াও একই ইউনিয়নের নেওকা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত হারুনুর রশিদ হোমিও চিকিৎসক ছিলেন। আজ দুপুরে তিনি নিজ প্রতিষ্ঠান ফিরোজা হোমিও হলে বসে ছিলেন। এসময় রুবেল মিয়া এসে তাকে দোকান থেকে বের করে কুপিয়ে হত্যা করেন। পরে লোকজন উত্তেজিত হয়ে রুবেল মিয়ার বাড়িতে আগুন দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাগলা থানা পুলিশ ফাঁকা গুলি নিক্ষেপ করে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ খাইরুল আলম বলেন, রুবেল মিয়াকে আটক করা হয়েছে। কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে এখনো জানা যায়নি।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান