সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ি সেনানিবাসে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জ উদ্বোধন

খাগড়াছড়ি সেনানিবাসে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জ উদ্বোধন
খাগড়াছড়ি সেনানিবাসে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জ উদ্বোধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়ি সেনানিবাসে ” শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিন ” এর নামানুসারে নব-নির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ০৬ নভেম্বর ) সকালে এর উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান,পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,সদর জোন কমান্ডার কমান্ডার লেঃ কর্নেল আবুল হাসনাত জুয়েল,শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিনের পরিবারের অভিভাবক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তা,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিন গত ১২ মার্চ ২০২৩ বান্দরবানে রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ ) এর গুলিতে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে শাহাদ্ৎ বরণ করেন। তার এ আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে খাগড়াছড়ি রিজিয়ন তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার নামানুসারে এ গ্রেনেড ফায়ারিং রেঞ্জের শুভ উদ্বোধন করা হয়।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা