সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ির চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় গ্রেফতার -৩

খাগড়াছড়ির চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় গ্রেফতার -৩
খাগড়াছড়ির চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় গ্রেফতার -৩

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় উপজেলায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ৩ জন আসামীকে গ্রেফতার পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩নং ওযার্ডের নাকাপা ইউসুফ ( ২৭ ),একই এলাকার মোঃ রানা ( ২৪ ) ও আসামী মোঃ ফয়সাল ( ২৫ )।

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মুক্তা ধর জানান,ভিকটিম (৫০) এর স্বামী ১০ বছর পূর্বে মৃত্যুবরণ করেন। ভিকটিম তার ১৫ বছরের ছোট মেয়েকে নিয়ে তার বসত বাড়িতে একা বসবাস করেন। গত ২২ আগস্ট রাত অনুমানিক ১০টার দিকে ভিকটিমের মেয়ে ঘরের উঠানে বসে মোবাইল ফোনে কথা বলছিল। কয়েকজন লোক ভিকটিমের বাড়ীর দিকে আসতে দেখে তার মেয়ে ভয়ে ঘরে ঢুকে যায়।

তখন ভিকটিম ও ভিকটিমের মেয়ে একসাথে ঘর থেকে বের হলে আসামী মোঃ ইউসুফ, আসামী মোঃ রানা,মোঃ ফয়সাল (২৫) তাদেরকে ঘিরে ফেলে এবং জোরপূর্বক তাদেরকে টেনে হেঁচড়ে পার্শ্ববর্তী ধর্ষক মোঃ ইউসুফের কলাবাগানে নিয়ে যায়। কলাবাগানে যাওয়ার পর ভিকটিমের মেয়ে আসামীদের নিকট হতে ছুটে দৌড়ে পালিয়ে যায়। মোঃ রানা (২৪) ও মোঃ ফয়সাল দুইপাশ হতে ভিকটিমের দুই হাত ধরে রাখে এবং মোঃ ইউসুফ অপরাপর আসামীদের সহযোগীতায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

ভিকটিমের মেয়ে পালিয়ে গিয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনার বিস্তারিত শুনার পর কলাবাগানের দিকে এগিয়ে আসলে ধর্ষকরা লোকজন আসা৷ সংকেত পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতঃপর স্থানীয় লোকজন ভিকটিমকে সেখান থেকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে আসে। পরবর্তীতে ভিকটিমের অভিযোগের ভিক্তিতে গক ২৩আগস্ট রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পরবর্তীতে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর এর সার্বিক দিকনির্দেশনায় রামগড় থানার একাধিক চৌকস টিম আসামীদের গ্রেফতারের অভিযান শুরু করে। গত ২৭শে আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে হেঁয়াকো বাজার থেকে

রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩নং ওযার্ডের নাকাপা পাড়ার মোঃ ইসমাইল হোসেনের ছেলে ধর্ষক মোঃ ইউসুফ (২৭), একই এলাকার মো. মীর হোসেনের ছেলে মো. রানা(২৪) এবং মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ ফয়সাল (২৫)-কে নাকাপা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। দ্রুত বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক যথাসময়ে সোপর্দ করা হবে। আসামীদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন