সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে নতুন ঘর পেল ৮’শ ৬০ গৃহহীন পরিবার

খাগড়াছড়িতে নতুন ঘর পেল ৮'শ ৬০ গৃহহীন পরিবার
খাগড়াছড়িতে নতুন ঘর পেল ৮'শ ৬০ গৃহহীন পরিবার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি জেলার ৯উপজেলায় নতুন গৃহ ও ভূমিহীন পরিবার সরকারি ঘর ও ভূমি পেয়েছে ৮৬০টি পরিবার। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল  ” আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার”।

মঙ্গলবার ( ১১জুন ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারাদেশের মত খাগড়াছড়িতে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও সার্টিফিকেট হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্ত মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান অনুষ্ঠানে জেলার ৮’শ ৬০পরিবারকে চাবি ও সনদ প্রদান করা হয় । নতুন ঘর পেয়ে খুশি
গৃহহীনরা।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান জানান,পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদরে ২৮, মহালছড়িতে ১১৯, দীঘিনালায় ২০০,পানছড়িতে ৬৫, রামগড়ে ৮১, গুইমারায় ১২৫, মাটিরাঙ্গায় ৬৫, মানিকছড়িতে ১০০ এবং লক্ষী ছড়িতে ৭৭টি ঘর প্রদান করা হবে।

এসব আশ্রয়ণে প্রকল্পের বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসন কাজ করছে। জেলায় এ পর্যন্ত ৭হাজার ৫৪৯টি পরিবারকে সরকারি ঘর প্রদান করা হয়েছে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান