সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে জেলা বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

খাগড়াছড়িতে জেলা বিএনপি’র সম্প্রীতি সমাবেশ
খাগড়াছড়িতে জেলা বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়েছে। এখন মানুষ আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছে। অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এ দেশের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

বিএনপি’র ক্ষমতার মূল্য উৎস দেশের জনগণ। তারুণ্যের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ ও জনগনের আকাঙ্ক্ষার রাজনীতি করবে বিএনপি। দলে প্রবেশ করে চাঁদাবাজী, মাস্তানী, দখলদারী করবে এরকম কোন লোক দলে থাকার সুযোগ নেই।

শনিবার ( ০৭সেপ্টেম্বর ) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালার মেরুংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশে উপজেলা বিএনপি’র সার্বিক সহযোগিতায় ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) স্থায়ী কমিটি’র সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

আমির খারু আরও বলেন,শেখ হাসিনার পলায়ন করার পরে বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়েছে। এখন মানুষ আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছে।

তিনি আরও বলেন,বিএনপির রাজনীতির মূল উৎস জনগণ। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে। অনেকে বলেছিল শেখ হাসিনা চলে গেলে বিএনপি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলবে। বিএনপি সব দখল করে ফেলবে। অথচ বিএনপি কিছুই করে নাই। বিএনপি ১৬বছর গুম, খুন, মামলা, নির্যাতনে শিকার হয়েছে। বাড়ি ঘরে বিএনপির নেতাকর্মীরা থাকতে পারে না। চাকরি ব্যবসা নিয়ে গেছে। এতো অত্যাচারের পরও বিএনপির নেতা কর্মীরা সংযম দেখিয়েছে।

পরে বিকাল ৪টায় জেলা বিএনপি’র উদ্যোগে শাপলা চত্বরে সম্প্রীতি সমাবেশ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) স্থায়ী কমিটি’র সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আইন বিষয়ক সম্পাদক এড.বেদারুল ইসলাম, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সহ-আইন বিষয়ক সম্পাদক এডঃ জামাল সিদ্দিকী,দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন