সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস পালন

খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস পালন
খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস পালন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি:: “তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে”এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রবিবার( ০২মার্চ )সকালে খাগড়াছড়ি জেলা অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে জেলাকার্যালয়ে প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন,আমরা
ভোটারদের কাছে তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাই নতুন ভোটার কার্যক্রমের তালিকায় যাতে কোন নাগরিক বাদ না পড়ে। সে বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার জন্য আহবান জানান। পাশাপাশি তিনি সারা বছরই ভোটার কার্যক্রম চলমান থাকবে বলে ও জানান তিনি।

এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,সদর উপজেলা কর্মকর্তা সুজন চন্দ্র রায়,খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন