সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে গৃহ পরিচায়ক শিশুর রহস্যজনক মৃত্যু

খাগড়াছড়িতে গৃহ পরিচায়ক শিশুর রহস্যজনক মৃত্যু
খাগড়াছড়িতে গৃহ পরিচায়ক শিশুর রহস্যজনক মৃত্যু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি:: খাগড়াছড়ি পৌর এলাকার অপর্ণা চৌধুরী পাড়ায় থৈঅং প্রু মার্মা (১২) বছরের এক শিশু গৃহপরিচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহত থৈঅং প্রু মারমা মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা ।

পুলিশ ও স্থানীয়রা জানান, থৈঅং প্রু মারমাকে বাড়িতে রেখে সাড়ে ১১ টার দিকে বাইরে যান গৃহকর্ত্রী স্ত্রী মাসিনু মার্মা। ঘন্টা খানেক পর ফিরে এসে গেইট খোলার জন্য থৈঅংকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে এক প্রতিবেশীর সহযোগীতায় দেয়াল পার হয়ে গেইট খোলেন।

এ সময় বাড়ির উঠানে বালুর স্তুপে পড়ে ছিল থৈঅং এর নিথর দেহ। দুপুরে এ ঘটনা ঘটলেও ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়।পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যার আগে মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত থৈঅং প্রু মার্মা গুইমারা উপজেলার দেওয়ানপাড়ার থৈঅংগ্য মারমার ছেলে। এক বছর আগে জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ার এ অংসা মারমার বাড়িতে গৃহ পরিচালক হিসেবে থাকে নিয়ে আসা হয়।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন,আমরা খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির উঠানের বালুর স্তুপ থেকে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। আমরা জেনেছি শিশুটি এ বাড়িতে ঘরের কাজ করতো। ভিক্তিমের বাবা আসছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো খবর

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার