সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে উপজেলা প্রশাসনের ঈদ বাজার মনিটরিং

খাগড়াছড়িতে উপজেলা প্রশাসনের ঈদ বাজার মনিটরিং
খাগড়াছড়িতে উপজেলা প্রশাসনের ঈদ বাজার মনিটরিং

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: পবিত্র ঈদের বাজারে ভোক্তার অধিকার নিশ্চিতকল্পে কাপড়ের দোকান ও প্রসাধনী সামগ্রী দোকানে বাজার মনিটরিং সেলিম ট্রেড সেন্টারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্ৰশাসন।

শুক্রবার( ২৮মার্চ )দুপুরের খাগড়াছড়ি সদর সেলিম ট্রেড সেন্টারে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,প্রতিটি পণ্যের মূল্য প্রদর্শনসহ ঈদের বাজারের কাপড়ের দোকান ও প্রসাধনী সামগ্রী দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের কাপড়ের দোকানসহ বিভিন্ন ধরনের পণ্যের মনিটরিং করা হয়। যে সমস্থ দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য তালিকা প্ৰদৰ্শিত ছিল না তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে সেই সাথে তাদেরকে সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় প্রসাধনী সামগ্রী দোকানে ২হাজার ৫’শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, পণ্যের অতিরিক্ত মূল্য না রাখার জন্য সতর্ক করা হয়েছে। সেই সাথে কেনা দামের সাথে সমন্বয় রেখে পন্য বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়। ঈদের বাজার মনিটরিং করতে সদর উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান৷

আরো খবর

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার