সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: ‘সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। এ সময় নারনমিতা চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী ধীমান খীসা।

মঙ্গলবার ( ২১ অক্টোবর )সকালে খাগড়াছড়ি বাদাবন সংঘ’র সহযোগিতায় পাইওনিয়ার ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন নারীর ভূমি অধিকার জোট। যেখানে অংশ নেয় স্থানীয় নারী নেত্রী, কৃষাণী,সমাজকর্মী,বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা।

আরো উপস্থিত ছিলেন-মিলনপুর মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক ত্রিনা চাকমা,কালিন্দী চাকমা,সলিতা চাকমাসহ অন্যান্য নারী সমাজকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন,“গ্রামীণ নারীরা আমাদের সমাজ ও অর্থনীতির মূল চালিকাশক্তি।কৃষি,পরিবার ও সমাজ গঠনে তাদের অবদান অপরিসীম। কিন্তু এখনো তারা নানা ধরনের বৈষম্য, বঞ্চনা ও অধিকারহীনতার শিকার। তাই প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীর সমান অধিকার,সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।”

বক্তারা আরও বলেন,“নারীর ক্ষমতায়ন মানেই শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, শিক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা— এগুলোর সুষম সমন্বয় ঘটলেই গড়ে উঠবে সমতা ও ন্যায়ের সমাজ।”

অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদান রাখায় খেংডং পাড়া মহিলা সমিতি’র সভানেত্রী ক্রাঞো মারমা-কে সম্মাননা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি গ্রামীণ নারীদের অধিকার ও ক্ষমতায়নের দাবি নতুনভাবে তুলে ধরেছে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন