সর্বশেষ খবরঃ

ক্যান্সার থেকে বাঁচতে চায় শিশু আব্দুর রাজ্জাক

ক্যান্সার থেকে বাঁচতে চায় শিশু আব্দুর রাজ্জাক
ক্যান্সার থেকে বাঁচতে চায় শিশু আব্দুর রাজ্জাক

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ক্যান্সার থেকে বাঁচতে চায় শিশু আব্দুর রাজ্জাক(১৪)। চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্রীজঘাট সংলগ্ন ইসাতুল কোরআন মাদ্রাসার নূরানী ৫ম শ্রেণীর ছাত্র।

যে বয়সে শিশুরা যখন আনন্দময় শৈশবকে উপভোগ করে, ঠিক তখন বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আব্দুর রাজ্জাক। তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার।

মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কাওমী মাদ্রাসায় পড়ুয়া শিশু আব্দুর রাজ্জাক। সে এখন জীবন মরণ সন্ধিক্ষণে। গত তিন বছর আগে গলায় একটি অপারেশন করতে গিয়ে ধরা পড়ে তার মরণব্যাধি ক্যান্সার। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন।

শিশুটিকে মানবিক সহযোগীতা করতে ও পরিবারের সাথে যোগাযোগ এর জন্য বিকাশ ( পারসনাল ) নাম্বার-০১৩০৪০৮০৫৫৩ খোলা হয়েছে।

ক্যান্সার আক্রান্ত শিশু আব্দুর রাজ্জাকের পিতা আব্দুর রহমান জানান,দীর্ঘদিন চিকিৎসা চলমান থাকার যেটুকু সয়ল সম্বল ছিল বিক্রি করে একমাত্র ছেলের চিকিৎসায় ব্যয় করেছেন। এখন সবকিছু হারিয়ে পথে বসেছি। বর্তমানে সংসার ও ছেলের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে, প্রতি মাসে ছেলেকে ডাক্তার দেখাতে হয়।

অনেক ব্যয়বহুল খরচ হওয়ার কারণে এখন চিকিৎসা করাতে পারছিনা তাই দয়া করে আপনারা এই শিশু সন্তানের দিকে তাকিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিন। শিশুটির পরিবারের সাথে যোগাযোগ ও বিকাশ ( পারসনাল ) নাম্বার-০১৩০৪০৮০৫৫৩।

আরো খবর

কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
সাতক্ষীরায় বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য আটক
সাতক্ষীরায় বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য আটক
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত-১৭
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত-১৭