সর্বশেষ খবরঃ

ক্যাটরিনা কাইফ অভিনীত‘সূর্যবংশী’ এখন মুক্তির অপেক্ষায়

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সূর্যবংশী’। কয়েকদিন পরেই মুক্তি পাবে এটি। পরিচালক রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন সিনেমা ‘সূর্যবংশী’। এতে এটিএস অফিসার বীর সূর্যবংশী চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।

‘সিং ইজ কিং’, ‘নমস্তে লন্ডন’, ‘ওয়েলকাম’, ‘তিস মার খান’ সিনেমার পর এই সিনেমায় আবারো ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা। এছাড়া সিনেমাটিতে অজয় দেবগন ও রণবীর সিংকে অতিথি চরিত্রে দেখা যাবে।

এদিকে ‘সূর্যবংশী’ সিনেমায় অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ কত পারিশ্রমিক নিচ্ছেন তা নিয়ে বেশ কৌতূহলী তাদের ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যম সূ্ত্রে জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য ৩৫-৪০ কোটি রুপি নিয়েছেন অক্ষয়। অন্যদিকে ক্যাটরিনা কাইফ পেয়েছেন ১০ কোটি রুপি। সিনেমার পরিচালক রোহিত শেঠি ২০ কোটি রুপি নিয়েছেন।

গত বছর মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। এরপর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহেই সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আগামী ৫ নভেম্বর মুক্তি পাবে এই সিনেমা।

আরো খবর

পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া