সর্বশেষ খবরঃ

কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণে দুই নারী আহত

কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণে দুই নারী আহত
কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণে দুই নারী আহত

রনি হোসেন,কেশবপুর প্রতিনধি :: যশোরের কেশবপুরে যুবলীগ নেতা জামাল শেখের বাড়িতে মজুত করা ককটেল বিস্ফোরণে দুই নারী শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোলায় ধান তোলার সময় এ ঘটনা ঘটে।

চাঁদাবাজি, ভূমি দখল,দৈনিক যুগান্তরের কেশবপুর প্রতিনিধি ও তার পরিবারের সদস্যদের ওপর ককটেল হামলা করে আহত করা এবং পুকুর থেকে মাছ লুটের মামলা জামাল শেখের নামে ৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহিলা শ্রমিকরা জামাল শেখের পিতা গনি শেখের বাড়িতে কাজ করতে যান। গোলায় ধান তোলার জন্য সাহানারা বেগম(৪২) ধানের গোলার মধ্যে যান। গোলার দরজা দিয়ে ভিতরে গিয়ে একটি ব্যাগে ধানের কুড়োর মধ্যে কয়েকটি বস্তু দেখতে পান।

তিনি ব্যাগ নিয়ে গোলার বাইরে দেওয়ার সময় ১টি ককটেল বিস্ফোরিত হয়। তার মুখমণ্ডলে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় আহত অপর নারী রুমা বেগম ( ৩৭) অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। জামাল শেখের বাড়িতে কেউ না থাকায় তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

দ্রুত কেশবপুর থানার পরিদর্শক( তদন্ত )খান শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ককটেলের কিছু আলামত জব্দ করা হয়েছে। জামালের নামে ৮টি মামলা রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে আরো জানান।

আরো খবর

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার