সর্বশেষ খবরঃ

কুমিল্লায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে দুর্বৃত্তদের হাতে দম্পতি খুন
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে সালেহ আহম্মেদ (৩৭) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে।

সোমবার ( ১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামে তাদের ছুরিকাঘাত করা হয়।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সালেহ আহম্মেদ দেরকোটা গ্রামের আবুল কাশেম ছেলে।

স্থানীয়রা জানায়, দেড়কোটা পূর্ব পাড়া ব্যাপারী বাড়ির আবুল কাশেমের সঙ্গে তার ভাগিনা জামাল ও মহিন উদ্দিনের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সন্ধ্যায় বাড়ির উঠানে ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়।

এক পর্যায়ে সালেহ আহম্মেদকে প্রতিপক্ষরা চুরিকাঘাত করে এবং তার বাবা আবুল কাশেম ও ছোট ভাই আব্দুল মতিনকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালেহ আহম্মেদকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজকে বলেন, সালেহ আহম্মেদের তলপেটে এবং হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে নেমেছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন