সর্বশেষ খবরঃ

করোনাঃ এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ৪৮ শতাংশ ও মৃত্যু ৪১ শতাংশ

করোনাঃ এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ৪৮ শতাংশ ও মৃত্যু ৪১ শতাংশ
করোনাঃ এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ৪৮ শতাংশ ও মৃত্যু ৪১ শতাংশ

করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। বেড়েছে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও নমুনা পরীক্ষাও। সোমবার ( ৩ জানুয়ারি ) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে ( ২৭ ডিসেম্বর, ২০২১ থেকে ২ জানুয়ারি, ২০২২ পর্যন্ত ) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ২১৩ জন।

তার আগের সপ্তাহে (২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ) শনাক্ত হয়েছিলেন দুই হাজার ১৭০ জন। অর্থাৎ গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ৪৮ দশমিক এক শতাংশ রোগী বেশি শনাক্ত হয়েছেন।

অধিদফতর আরো জানায়, গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৮০৭টি এবং তার আগের সপ্তাহে পরীক্ষা করা হয়েছিল এক লাখ ২৬ হাজার ৯৫১টি। অর্থাৎ, গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষার হার বেড়েছে চার দশমিক ছয় শতাংশ।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন, তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ১২ জন। অর্থাৎ, গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে মৃত্যু বেড়েছে ৪১ দশমিক সাত শতাংশ।গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন, তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ১২ জন। অর্থাৎ, গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে মৃত্যু বেড়েছে ৪১ দশমিক সাত শতাংশ।

করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ১৩০ জন এবং তার আগের সপ্তাহে সুস্থ হয়ে উঠেছিলেন এক হাজার ৮৫৬ জন। অর্থাৎ, সুস্থ হওয়া রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে বেড়েছে ১৪ দশমিক আট শতাংশ।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন