সর্বশেষ খবরঃ

কবি সেলিম বালার হুইল চেয়ার উপহার পেল ৩১ দুস্থ ব্যক্তি

কবি সেলিম বালার হুইল চেয়ার উপহার পেল ৩১ দুস্থ ব্যক্তি
কবি সেলিম বালার হুইল চেয়ার উপহার পেল ৩১ দুস্থ ব্যক্তি

রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ ) জেলা প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের ৩১ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিয়েছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব কবি সেলিম বালা।

শুক্রবার বিকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া বাজারে আনুষ্ঠানিক ভাবে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে উপহারের হুইল চেয়ার বিতরণ করা হয়। অপ্রত্যাশিত ভাবে হুইলচেয়ার উপহার পেয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মুখে হাসি ফুটে উঠে।

মইলাকান্দা ইউনিয়নের মেসিডেঙ্গি গ্রামের বাসিন্দা সাদির মিয়া বলেন, অসুস্থ হয়ে পায়ে হেঁটে চলাচল করতে সমস্যা হতো। খেয়ে না খেয়ে সময় কাটতো বিছানায় শুয়ে-বসে। টাকার অভাবে হুইলচেয়ার কিনতে পারছিলাম না। আজকে সেলিম ভাই আমাকে একটি হুইলচেয়ার দিয়েছেন। আমি অনেক খুশি ও আনন্দিত।

স্থানীয় বাসিন্দা মাসুদ করিম বলেন, কবি সেলিম ভাইয়ের ফেসবুকে পোস্টে জানতে পারি ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায়দের করে হুইলচেয়ার উপহার দেয়া হবে। পরে আমি ফেসবুকে খুদে বার্তা পাঠিয়ে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার দুই অসহায় ব্যক্তির নাম পাঠাই। পরে তিনি আমার সাথে যোগাযোগ করে তাদেও দুজনকে হুইলচেয়ার উপহার দেন। হুইলচেয়ার পেয়ে তারা খুব আনন্দিত।

কবি সেলিম বালা বলেন,আমি সবসময় সুখে-দুঃখে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩১ জন অসহায় মানুষকে হুইলচেয়ার উপহার দিয়েছি।এই মানুষগুলোর হুইলচেয়ার কেনার সামর্থ্য ছিল না। হুইল চেয়ার উপহার পাওয়ার তাদের মুখে যে হাসি ফুটে উঠেছে, এটাই আমার পরম পাওয়া।

আরো খবর

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার