সর্বশেষ খবরঃ

ঐশ্বরিয়ার মাতৃত্বে অভিষেক মুগ্ধ

ঐশ্বরিয়া -অভিষেক ও তাদের কন্যার ছবি
ঐশ্বরিয়া -অভিষেক ও তাদের কন্যার ছবি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। যতবারই বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠেছে প্রতিবারই নিন্দুকদের ভুল প্রমাণ করেছেন এই তারকা দম্পতি। এরই মাঝে অভিষেককে বলতে শোনা গেলো ঐশ্বরিয়ার মাতৃত্ব নিয়ে।

গত বুধাবর ( ১৩ ডিসেম্বর ) ভারতের আনন্দবাজারের এক প্রতিবেদনে অভিষেকের পুরোনো একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে এমনটিই বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়,বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই অভিষেকের পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে ছড়িয়ে পড়েছে। যেখানে অভিনেতার মুখে শোনা গেছে,মা হিসেবে ঐশ্বরিয়া কেমন।

সাক্ষাৎকারে অভিষেক বলেন, মা হিসেবে ঐশ্বরিয়া শ্রেষ্ঠ। আমার চোখে ও ‘সুপারমম’। আরাধ্যার জন্মের পর থেকে পুরো সময়টা মেয়েকেই দিয়েছে।

অভিনেতা আরও বলেন, একটা দিনের জন্যও কোনো অভিযোগ করতে শুনিনি। তবে মেয়ে হওয়ার পর যখন ওর বেশ কিছুটা ওজন বৃদ্ধি পায়। সেই সময় লোকের কটু কথা শুনলে আমার খারাপই লাগত।

জানা গেছে, আরাধ্যা সব সময় মায়ের সঙ্গেই থাকেন। সব জায়গায় মায়ের হাত ধরে থাকতেই দেখা যায় আরাধ্যাকে। মেয়ের জন্মের পর থেকেই কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া। তবে আরাধ্যার জন্মের পর ওজনও অনেক বেড়ে যায় তখন ব্যাপক কটাক্ষের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।

গত কয়েক মাস ধরে কানাঘুষা শোনা যাচ্ছে, এবার নাকি সত্যিই ফাটল ধরেছে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে। যদিও এখন পর্যন্ত বচ্চন পরিবারের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক-ঐশ্বরিয়া। ইতোমধ্যে ১৫ বছরের বেশি সময় বচ্চন পরিবারে পার করে ফেলেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। ২০১১ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান