সর্বশেষ খবরঃ

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন
এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন। ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে শ্রীলঙ্কা।এই জয়ের মধ্য দিয়ে তারা জিতলো এশিয়া কাপের ষষ্ঠ শিরোপা।

এর আগে লঙ্কানদের করা ১৭০ রান তাড়া করতে নেমে ১৪৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। অবশ্য এদিনের ফাইনালটা হয়েছে ফাইনালের মতোই। পরতে পরতে ছিল উত্তেজনা, রোমাঞ্চ।

মুহূর্তে মুহূর্তে ছিল নাটকীয় মোড়। ম্যাচের শুরুতে মনে হয়েছিল পাকিস্তান অল্প রানেই আটকে দিবে শ্রীলঙ্কা। জিতেও যাবে তারা। কিন্তু ভানুকা রাজাপাকসের ব্যাটিং বদলে দেয় দৃশ্যপট। শ্রীলঙ্কা পেয়ে যায় ১৭০ রানের লড়াকু সংগ্রহ।

এরপর পাকিস্তান রান তাড়া করতে নামার পরও ছিল একইরকম নাটকীয়তা। রিজওয়ান ও ইফতিখারের ব্যাটে মনে হচ্ছিল জয়ের বন্দরে ঠিকই পৌঁছে যাবে পাকিস্তান।

কিন্তু এক ওভারে জোড়া উইকেট হারাতেই দারুণভাবে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস এক ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া সেরার মুকুট পরে শ্রীলঙ্কা।

লাইভ স্কোর:
পাকিস্তান: ১৪৭/১০ (২০ ওভারে )
ব্যাটিং: হাসনাইন ৮* ও …।
আউট: ২২/১ ( বাবর ৫), ২২/২ ( ফখর ০), ৯৩/৩ ( ইফতিখার ৩২), ১০২/৪ ( নাওয়াজ ৬), ১১০/৫ ( রিজওয়ান ৫৫), ১১১/৬ ( আসিফ ০), ১১২/৭ ( খুশদীল ২), ১২০/৮ ( শাদাব ৮ ), ১২৫/৯ ( নাসিম ৪ ), ১৪৭/১০ ( রউফ ১৩* )।
বোলিং: মাদুশান ৪/৩৪, হাসারাঙ্গা ৩/২৬, চামিকা ২/২৫, থিকশানা ১/২৫।

শ্রীলঙ্কা: ১৭০/৬ ( ২০ ওভারে )
ব্যাটিং: রাজাপাকসে ৭১* ও চামিকা ১৪* ।
আউট: ২/১ ( কুশাল ০), ২৩/২ ( নিসানকা ৮), ৩৬/৩ ( গুনাথিলাকা ১), ৫৩/৪ ( ধনঞ্জয়া ২৮), ৫৮/৫ ( শানাকা ২), ১১৬/৬ ( হাসারাঙ্গা ৩৬) ।
বোলিং: নাসিম ১/১১, রউফ ৩/২১, শাদাব ১/১২, ইফতিখার ১/১৩ ।

ফল: শ্রীলঙ্কা ২৩ রানে জয়ী এবং চ্যাম্পিয়ন।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া