সর্বশেষ খবরঃ

উপজেলা নির্বাচনও বর্জন করলো বিএনপি

উপজেলা নির্বাচনও বর্জন করলো বিএনপি
উপজেলা নির্বাচনও বর্জন করলো বিএনপি

আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার ( ১৬ এপ্রিল ) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানান।

রিজভী জানান,বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় ৮ মে থেকে শুরু হওয়া আসন্ন চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কারণ হিসেবে রিজভী জানান, বর্তমানে বাংলাদেশে স্বৈরাচারের অভ্যূদয় হয়েছে। আওয়ামী দখলদার শাসকগোষ্ঠী ক্ষমতাসীন হয়ে দেড় দশক ধরে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে। তাদের আমলে কখনোই জাতীয় ও স্থানীয় সরকার কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি। জনগণের ভোটের তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে।

তিনি জানান, আওয়ামী লীগের অধীনে সব জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বি বিরোধীদলের প্রার্থীদের নানাভাবে হামলা, মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া এবং নির্বাচনী প্রচারণায় হামলা ও শারীরিক আক্রমণসহ পথে পথে বাধা দেওয়া হয়। অনেককেই মনোনয়নপত্র জমা দিতেও দেওয়া হয়নি।

বিএনপির এই নেতা বলেন, অগণতান্ত্রিক শক্তি কখনো অবাধ, সুষ্ঠু নির্বাচনের মিত্র হতে পারে না। আওয়ামী শাসকগোষ্ঠী ভোটারবিহীন ৭ জানুয়ারির নির্বাচনের সব আয়োজন সম্পন্ন করার পরও তারা শঙ্কামুক্ত হতে পারেনি।

তাই নির্বাচনী পর্যবেক্ষকদেরও নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ না দেওয়া, ইন্টারনেটের গতি শ্লথ করা, নাগরিকদের নজরদারি নস্যাৎ ইত্যাদি নজীরবিহীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বিনাশী পদক্ষেপ গ্রহণ করে।

এর আগেও জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদলের পোলিং এজেন্টদের নানাভাবে বাধা দেওয়া হয়। কিছু এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হলেও পরক্ষণেই তাদের বের করে দেওয়া হয়। একতরফা নির্বাচন করতে গিয়ে বিএনপিসহ গণতন্ত্রমনা দলগুলোর হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে ভরে রাখে।

৭ জানুয়ারির ডামি নির্বাচনে বিএনপির শীর্ষ নেতাসহ প্রায় ২৫ হাজারেরও বেশি নেতাকর্মীকে কারান্তরীণ করা হয়। অনেকেই এখনো কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। গুম, খুন অব্যাহত থাকে।

এমতাবস্থায় বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য একপেশে ভূমিকার জন্য আগে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে।

এখনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে। তাই সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলশ্রুতিতে এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি।

সঙ্গত কারণে আগামী ৮ মে থেকে শুরু হওয়া সবকটি ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপি গ্রহণ করেছে বলে জানান রিজভী আহমেদ।

 

আরো খবর

যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
দস্যু দমনে সুন্দরবনে যৌথ অভিযান
দস্যু দমনে সুন্দরবনে যৌথ অভিযান
শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী
শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী
দিনাজপুরের ‘রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম’কে জরিমানা
দিনাজপুরের ‘রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম’কে জরিমানা
কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন