সর্বশেষ খবরঃ

ঈশ্বরগঞ্জের “মুক্তির বন্ধন” ফাউন্ডেশনের পূজার ফ্রি হাট সাড়া ফেলেছে

ঈশ্বরগঞ্জের “মুক্তির বন্ধন” ফাউন্ডেশনের পূজার ফ্রি হাট সাড়া ফেলেছে
ঈশ্বরগঞ্জের “মুক্তির বন্ধন” ফাউন্ডেশনের পূজার ফ্রি হাট সাড়া ফেলেছে

স্টাফ রিপোর্টার :: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ক্রয় সামর্থ্যহীন দুস্থ অসহায় শিশু ও নারী-পুরুষদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশন পূজার ফ্রি হাট কর্মসূচি গ্রহণ করেছে।

ব্যাতিক্রমি এ হাটে দেখা গেল হাটের ক্রেতারা সবাই সমাজের অসহায় দুস্থ মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের স্টলে প্রবেশ করানো হচ্ছে।

বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর ) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের খালবলা বাজার শিবমন্দির মাঠ চত্বরে আয়োজিত ফ্রি হাটের উদ্বোধন করেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মুক্তিরবন্ধন ফাউন্ডেশন মুসলিম সম্প্রদায়ের রমজান ও ঈদে অসহায়দের জন্য ফ্রি হাটের আয়োজন করে থাকে। তেমনি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে ফ্রি হাটের ব্যবস্থা করে অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। নিঃসন্দেহে এটি একটি মহতি উদ্যোগ।

মুক্তিরবন্ধন ফাউন্ডেশনের অনিক কুমার নন্দী জানান, আঠারবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩ শতাধিক দুঃস্থ অসহায় শিশু ও নারী-পুরুষের মাঝে জামা, শাড়ি, লুঙ্গি ও প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়।

ফ্রি হাটের কর্মসূচির সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ জানান, সদস্য চাঁদা ও সোশ্যাল মিডিয়ার শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নের মাধ্যমে দুঃস্থ অসহায়দের মুখে হাসি ফোটাতে শারদীয় উৎসবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ফ্রি হাট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন-মুক্তিরবন্ধন ফাউন্ডেশনের সদস্য অনিক কুমার নন্দী, রনি সরকার, সুমনা দে, আতিকুর রহমান সোহাগ, শাহরিয়ার খান ইমন ও ফাতেমা জামান মীম প্রমুখ।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা