সর্বশেষ খবরঃ

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত ৪

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত ৪
ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত ৪

সিরিয়ার মধ্যাঞ্চলে বুধবার ইসরায়েলি বিমান হামলায় একজন সিরীয় সৈন্য ও ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থার বরাতে দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এর আগে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল হোমস প্রদেশের পালমিরা শহরের কাছে এই হামলায় একজন সৈন্য নিহত ও আরো তিনজন আহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, পালমিরার পূর্বাঞ্চলে ইরানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে একজন সিরিয়ান সৈন্য ও ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়। তবে ইরানপন্থী এই তিন যোদ্ধার পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে গত সপ্তাহে একই বিমানঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানপন্থী দুই যোদ্ধা নিহত হয়েছে। ওই হামলায় আরো ছয় সৈন্য আহত হয়।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল নিয়মিতভাবেই দেশটির অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে আসছে। মূলত সিরিয়ার সরকারি বাহিনী এবং ইরান ও হিজবুল্লাহ বাহিনী লক্ষ্য করে তেলআবিব এসব হামলা চালায়।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন