সর্বশেষ খবরঃ

ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে যুক্তরাজ্য

ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে যুক্তরাজ্য
ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে যুক্তরাজ্য

ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনাদের উপস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বে উত্তেজনা চরমে।যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের মানুষের আত্মরক্ষার জন্য অস্ত্র পাঠানোর তথ্য জানিয়েছে যুক্তরাজ্য।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেনে স্বল্পপাল্লার অ্যান্টি-ট্যাংক মিসাইল পাঠানো হবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, রাশিয়ার সেনারা ইউক্রেনে হামলা করতে পারে বলে যে গুঞ্জন রয়েছে তাতে উদ্বিগ্ন হওয়ার মতো যথেষ্ট বৈধ ও বাস্তব কারণ রয়েছে। রাশিয়া অবশ্য বারবারই ইউক্রেনে যেকোনো ধরনের হামলার পরিকল্পনা নাকচ করে দিয়ে এসেছে। মস্কোর দাবি,পশ্চিমা দেশগুলোই পূর্ব ইউরোপে উত্তেজনা সৃষ্টি করছে।

এদিকে,ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানোরও কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী। তার মতে, প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউক্রেনে ব্রিটিশ সেনাদের ছোট একটি দল পাঠানো হতে পারে।

বিবিসি বলছে,যুক্তরাজ্য থেকে সমরাস্ত্রের প্রথম চালান গত সোমবার ইউক্রেনে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও ঠিক কোন ধরনের সমরাস্ত্র পাঠানো হয়েছে,সেটি জানাননি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

আরো খবর

রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড