সর্বশেষ খবরঃ

আরিয়ানকে স্বাগত জানাতে “মান্নাত”এ শাহরুখ ভক্তদের ঢল

আরিয়ানকে স্বাগত জানাতে “মান্নাত”এ শাহরুখ ভক্তদের ঢল
আরিয়ানকে স্বাগত জানাতে “মান্নাত”এ শাহরুখ ভক্তদের ঢল

সকাল থেকেই আরিয়ানের পথ চেয়ে এক সাধু বসেছিলেন মান্নাতের সামনে। তিনি নিমগ্ন হয়ে পড়ে গেছেন হনুমান চালিশা। এমন এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাকে একনজর দেখতে শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এর সামনে জড়ো হয়েছিল হাজারো মানুষ।

শুধু বাসভবনই নয়, কারাফটকেও হাজির হয়েছিলেন শাহরুখের ভক্ত-অনুরাগীরা। মুম্বাইয়ের আর্থার রোড জেলে তিন সপ্তাহ বন্দিদশা পেরিয়ে বৃহস্পতিবারই জামিন পেয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

আদালতের রায়ের প্রক্রিয়া মেনে শনিবার সকালে জেল থেকে বেরিয়ে আসলেন তিনি। সাধারণ মানুষ ও চিত্রগাহকদের ভিড় পেরিয়ে তার পরে সোজা গাড়িতে। বাড়ির পথ ধরলেন তারকাপুত্র। তবে তার সঙ্গে দেখা যায়নি শাহরুখকে, তিনি গাড়ির ভেতরেই ছিলেন।

কিং খানের ছেলেকে এক নজর দেখতে কারাফটক থেকে মান্নাতের পুরো রাস্তায়ই ছড়িয়ে ছিল হাজারো মানুষ।গাড়ির পেছনেও ছুটেছে অনেকে। আরিয়ানকে স্বাগত জানাতে শাহরুখের বাড়িতে ভক্তদের ঢল।

আর মান্নাতের সামনে যেন পরিণত হয়েছিল জনসমুদ্রে। সেই জনসমুদ্রের একাংশ ঢাকঢোল পিটিয়ে স্বাগত জানায় আরিয়ানকে।গত ২ অক্টোবর মধ্যরাতে মাঝসমুদ্রে একটি জাহাজে চলা রেভ পার্টি থেকে তাকে আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

আরো খবর

বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত
ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে