সর্বশেষ খবরঃ

অস্ত্র মামলায় সন্ত্রাসী ইয়াসিনের ১৭ বছর কারাদন্ড

অস্ত্র মামলায় সন্ত্রাসী ইয়াসিনের ১৭ বছর কারাদন্ড
প্রতিকী ছবি

শার্শা প্রতিনিধি :: অস্ত্র মামলায় শার্শার বারোপোতা গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ইয়াসিন আলীকে ১৭ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে যশোরের একটি আদালত।

মঙ্গলবার অতিরিক্তি দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ইয়াসিন আলী বারোপোতা গ্রামের ফজলুর রহমান চেয়ারম্যানের ছেলে ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শার্শা থানা পুলিশ নাভারনের মীম ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াসিন আলীকে আটক ও তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই খাইরুল আলম বাদী হয়ে আটক ইয়াসিনের বিরদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদ হোসেন আটক ইয়াসিনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৫ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন। মামলার রায় ঘোষনার দিনে অভিযোগ প্রমাণিত হওয়ায় পৃথক দুই ধারায় তাকে ১৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত ইয়াসিন আলী কারাগারে আটক আছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন