সর্বশেষ খবরঃ

অভিনেত্রী সারার ক্যামেরার সামনে পোশাক বদলের ভিডিও ভাইরাল

অভিনেত্রী সারার ক্যামেরার সামনে পোশাক বদলের ভিডিও ভাইরাল
অভিনেত্রী সারার ক্যামেরার সামনে পোশাক বদলের ভিডিও ভাইরাল

ক্যারিয়ারের অল্প সময়ের মধ্যে দর্শকের নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। দু’দিন আগে সারা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ২০ বার পোশাক বদল করেছেন তিনি, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

ভিডিওতে ক্যামেরার সামনে মুহূর্তের মধ্যে পোশাক বদলাতে দেখা যায় সারাকে।লেহেঙ্গা, বিকিনি থেকে শর্টস এবং ওয়ান পিসে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। কয়েক সেকেন্ডের মধ্যে বিভিন্ন স্টাইলের পোশাকে দেখা যায় তাকে।

কোনো পোশাকে সারাকে আবেদনময়ী দেখাচ্ছে, আবার কোনো পোশাকে খুব মিষ্টি। নায়িকার ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই নেটদুনিয়ায় চর্চায় থাকে।দেশি অবতার হোক বা সাহসী স্টাইল, সারার প্রতিটি লুকই ভক্তরা পছন্দ করেছেন।

সারা বর্তমানে গুজরাটের রাজকোটে অবস্থান করছেন। সেখানে তার পরবর্তী ‘গ্যাসলাইট’ সিনেমার শুটিং করছেন। গতকাল সেখানে গিয়েছেন এই অভিনেত্রী। লক্ষ্মণ উতেকার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। তা ছাড়াও এতে অভিনয় করছেন বিক্রান্ত, চিত্রাঙ্গদা প্রমুখ।

সারা আলী খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরাঙ্গি রে’।গত ২৪ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় এটি। দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ধানুশ।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর