সর্বশেষ খবরঃ

হাবিপ্রবির পুকুরে ডুবে দিনাজপুর সরকারি কলেজ শিক্ষার্থীর মৃত্যু

হাবিপ্রবির পুকুরে ডুবে দিনাজপুর সরকারি কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নিহতের স্বজনদের আহাজারির ছবি

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে দিনাজপুর সরকারি কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্রী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) দুপুর ১টার দিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের সামনের পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার প্রীতি ( ২৩ )। তিনি দিনাজপুর শহরের বালুবাড়ী মহল্লার মোঃ সাদেক আলীর মেয়ে।সে দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষে অধ্যায়নরত ছিলো।

চিকিৎসাধীন লিপা ( ২৩) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হাসাপাতাল সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামের মোস্তফার মেয়ে। সে দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) প্রক্টর অধ্যাপক ডঃ মোঃ মামুনুর রশীদ জানান, বিশ্ববিদ্যালয়ের পুকুরে দুইজন শিক্ষার্থী পড়ে গেছে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যাই। গিয়ে দেখি ডেকোরেশনের দুইজন শ্রমিক তাদেরকে উদ্ধার করছে।

আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দ্রুত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক শিক্ষার্থী সাদিয়াকে মৃত ঘোষণা করেন। অপরজনকে আইসিউইতে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাদের পরিচয় শনাক্ত করি। তদন্ত শুরু হয়েছে। আমরা প্রাথমিকভাবে ঘটনা জানতে পারিনি। তবে সরকারি কলেজের ছাত্রী কী জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিল এবং সেখানে কী ঘটেছিল সেই বিষয়টি মাথায় নিয়ে তদন্ত করছি।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ ফরিদ হোসেন জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হবে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩