সর্বশেষ খবরঃ

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা
স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি’র উদ্যোগে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রতিপাদ্যের বিষয় ছিল “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা,জবাবদিহিতা ও অংশগ্রহণ”।

বুধবার( ১৩নভেম্বর )বিকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ারস্থ ফোর পয়েন্ট ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ শীর্ষক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম’র সভাপতি সাধন কুমার চাকমা।

এ শীর্ষক মতবিনিময় সভায় জেলা পর্যায়ে স্বাস্থ্য অধিকার, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবায় টেকসই উন্নয়নে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাথে একযোগে কাজ করা।

সেবাপ্রদানকারী ও সেবা গ্রহণকারীর সাথে বন্ধুত্বসূলভ আচরণ এবং সকলে ঐকান্তিক প্রচেষ্টায় এই সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান তারা।এছাড়াও খাগড়াছড়ি সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান ও বিভিন্ন সমস্যাসমূহ এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা।

সভায় জাবারং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা মেমং মারমা,

বাংলাদেশ হেল্থ ওয়াচের সমন্বয়ক মাহরুবা খানম,বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( অবসরপ্রাপ্ত ) ত্রিনা চাকমা,জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,সমাজকর্মী ধীমান খীসা,জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি অংপ্রু মারমাসহ জেলা স্বাস্থ্য যুব অধিকার ফোরামের অন্যান্য সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার