সর্বশেষ খবরঃ

সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রেপ্তার

সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রেপ্তার
ছবি সংগৃহীত

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী সুনামগঞ্জ-৫ এর সাবেক এমপি মহিবুর রহমান মানিককে ( ওরফে বোমা মানিক ) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব )।মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা রুজু হয়। সুনামগঞ্জ সদর থানার মামলা নং -০৫/২৫৮, ০৪/০৮/২০২৪।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেঃ কর্নেল মুনিম ফেরদৌস জানান, মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই বিপাকে পড়েন দলটির এমপি-মন্ত্রী ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ইতোমধ্যে অনেক এমপি-মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার গ্রেপ্তার হলেন সাবেক এমপি মুহিবুর রহমান মানিক।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার