সর্বশেষ খবরঃ

সবাইকে ধন্যবাদ জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে শাহরুখের শুভেচ্ছাবার্তা

সবাইকে ধন্যবাদ জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে শাহরুখের শুভেচ্ছাবার্তা
ছবি সংগৃহীত

ঈদের দিন বলিউড বাদশাহ শাহরুখ খানের এক নজর দেখার জন্য অসংখ্য ভক্ত ‘মান্নাত’ এর সামনে এসে অপেক্ষা করতে শুরু করে। শাহরুখও তাদের নিরাশ করেননি। বরং তার সাধের বাংলো মান্নানের বারান্দায় এসে দেখা দিয়েছেন।

হাত নেড়ে নেড়ে ভালোবাসার প্রকাশ করেছেন। শুধু তাই না ভক্তদের উদ্দেশ্যে উড়িয়ে দিয়েছেন ফ্লাইং কিস। এ সময় শাহরুখের সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাম।

শাহরুখের সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাম। প্রিয় তারকাকে দেখতে এসে অনেক ভক্তকে পুলিশের হাতের পিটুনিও খেতে হয়েছে। তারপরেও কাঠ-ফাটা রোদে ভিড়ের মধ্যে শাহরুখ ভক্তরা প্রিয় তারকাকে না দেখে ঘরে ফেরেননি।

সারাদিনের অপেক্ষা শেষে শাহরুখ যখন দেখা দেন তখন পড়ন্ত বিকেল। সূর্যের নিয়ন আলোয় তিনি এলেন সাদা পাঞ্জাবি-পায়জামা পরে। চুলগুলো ঝুটি করে বাঁধা ছিল। হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন, তখন মুখে লেগেছিল হাসির ঝলক। শাহরুখের দেখা পেয়ে তার ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

পরে এই ভিডিও শাহরুখ ইনস্টাগ্রাম ও এক্সে পোস্টও করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক এবং আমার দিনটিকে এত বিশেষ করে তোলার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসা, সুখ ও সমৃদ্ধি দান করুন।’

শাহরুখকে সর্বশেষ দেখা গেছে ‘ডাঙ্কি’ সিনেমায়। বক্স অফিসে রাজত্ব করেছে এই সিনেমা।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান