সর্বশেষ খবরঃ

শ্যামনগরে হরিণের মাংসসহ আটক-২

শ্যামনগরে হরিণের মাংসসহ আটক-২
শ্যামনগরে হরিণের মাংসসহ আটক-২

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ব-দ্বীপাঞ্চল নামে খ্যাত গাবুরা ইউনিয়নের জেলেখালি থেকে বনবিভাগ ও কোস্টগার্ড এর যৌথ অভিযানে ২০ অক্টোবর রোববার ভোর রাতে হরিণের মাংস সহ দুই পাচারকারীকে আটক করে।

গোপন সংবাদের ভিত্তিতে আংটি হারা ঘড়িলাল কোস্টগার্ড ও সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর বন কর্মচারীরা অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন জেলেখালি পল্লী থেকে ২১ কেজি হরিণের মাংস, একটি মোটরসাইকেল সহ দুই পাচারকারীকে আটক করেন। আটকৃতরা হলেন, গাবুরা গ্রামের মাহমুদ মল্লিকের পুত্র শামীম মল্লিক ( ৩৫), একই গ্রামের ওয়াজেদ গাজীর পুত্র লুৎফর রহমান( ৪০)।

আটকৃত লুৎফর রহমানের স্ত্রী মমতাজ বেগম বলেন, গাবুরা গ্রামের বারিক ঘরামি ও একই গ্রামের বিল্লাল সানার নেতৃত্বে দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে মায়াবী হরিণ শিকার করে লোকালয়ে এনে বিক্রি করা হতো। আমার স্বামী জোন হিসাবে তাদের সাথে গিয়েছিল, ফাঁস দিয়ে হরিণ ধরে আরো কয়েকজন সহ লোকালয়ে পাঠালে আমার স্বামীসহ তাদেরকে হরিণের মাংস সহ আটক করা হয়।

এদিকে কাঠেশ্বর বন টহল ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সহযোগিতায় গাবুরার জেলেখালি পল্লী থেকে ২১ কেজি হরিণের মাংস সহ দুই হরিণ শিকারিকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করার প্রস্তুতি চলছে।

আরো খবর

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ